এইমাত্র
  • ঢাকা-১৩ : ৩৭ কেন্দ্রে ৬৭৪ ভোটে মামুনুলের চেয়ে এগিয়ে ববি হাজ্জাজ
  • ১৯ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ
  • ভোলায়–১ আসনে ভোটের ফলাফলে এগিয়ে পার্থের গরুর গাড়ি প্রতীক
  • ঠাকুরগাঁও ১ আসনে ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
  • কক্সবাজারের চার আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা
  • বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
  • নারায়ণগঞ্জ-১ আসনে এগিয়ে ধানের শীষের দীপু ভূঁইয়া
  • খুলনা-১ আসনে এগিয়ে কৃষ্ণ নন্দী
  • খুলনায় ৬ আসনে ৬১ শতাংশ ভোট পড়েছে
  • নীল নদে ডুবে মারা গেল নারী-শিশুসহ ২১ জন
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জ-১ আসন: প্রথম ভোট দিয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসলেন নতুন ভোটাররা 

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

    মুন্সিগঞ্জ-১ আসন: প্রথম ভোট দিয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসলেন নতুন ভোটাররা 

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

    অর্ন্তবর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে প্রথমবার ভোট দিতে পেরে আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করেছেন নতুন ভোটাররা। জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করে অনাবিল আনন্দে ভেসেছেন তারা। প্রকাশ করেছেন তাদের প্রথম ভোট দেওয়ার অনুভূতি। এ আসনের জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন নতুন ভোটার সানজিত খান। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এই নতুন ভোটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।


    ভোটাধিকার প্রয়োগ করেন এ ভোটার। পরে সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নতুন ভোটার সানজিত বলেন, আমি এবার আমার প্রথম ভোট দিতে পেরেছি। মানুষের কাছ থেকে শুনতাম ভোট দেওয়ার আনন্দ, এবার নিজে ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। জেলার সিরাজদিখান উপজেলার একই কেন্দ্রে ভোট প্রদান করেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ও রশুনিয়া ইউনিয়নের তাঁজপুর গ্রামের নতুন ভোটার নাদিয়া খানম। ভোট প্রদান শেষে তিনি বলেন, আমি এবারের একজন নতুন ভোটার। প্রথমবার ভোট দিতে পেরে আমার খুব ভালো লাগছে। ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে আমি আমার ভোট দিতে পেরেছি। এজন্য প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জানাই। একজন নাগরিক হিসেবে এই অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি ভবিষ্যতেও এভাবেই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।


    এদিকে, এ আসনের জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিরাজদিখান উপজেলার জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্রে তরুণ ও নতুন ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। অনেক কেন্দ্রেই প্রথমবার ভোট দিতে আসা ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। 


    জেলার শ্রীনগর উপজেলার আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে আটপাড়া গ্রামের নতুন ভোটার আসলাম শেখ বলেন, আমি জীবনের প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। নিজের ভোট নিজে দিতে পারাটা আমার কাছে ভীষণ আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে আমরা শুনে এসেছি—অনেক সময় একজনের ভোট অন্যজন দিয়ে দেয়। কিন্তু এবার আমি নিজে এসে শান্তিপূর্ণ পরিবেশে আমার ভোট দিতে পেরেছি। এতে আমার ভেতরে অনেক ভালো লাগা কাজ করছে।


    প্রসঙ্গত: মুন্সিগঞ্জ-১ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৫১৮ জন। এরমধ্যে জেলার সিরাজদিখান উপজেলায় ভোটার ২ লাখ ৭৮ হাজার ৪৮২ জন এবং শ্রীনগর উপজেলায় ২ লাখ ৭১ হাজার ৩৬ জন।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…