এইমাত্র
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • বিএনপির হারুনকে হারিয়ে জয় তুলে নিলেন জামায়াতের বুলবুল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মুসলিমবিশ্বের জন্য বিশাল পরিকল্পনা এরদোয়ানের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম

    মুসলিমবিশ্বের জন্য বিশাল পরিকল্পনা এরদোয়ানের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম


    মুসলিমবিশ্বের বিপুল অর্থনৈতিক সক্ষমতাকে কার্যকর শক্তিতে পরিণত করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত ও কার্যকর পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।


    ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) পরিবহনমন্ত্রীদের সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, মুসলিম দেশগুলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত এক বিশাল ভূখণ্ডে অবস্থান করছে। এই বিস্তৃত অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


    তিনি উল্লেখ করেন, প্রাকৃতিক করিডোর, উদ্যমী তরুণ জনগোষ্ঠী এবং দ্রুত সম্প্রসারণশীল বাজার—এই তিন শক্তিকে সমন্বিত করতে হলে একটি আধুনিক, নির্ভরযোগ্য ও দক্ষ যোগাযোগ অবকাঠামো অপরিহার্য।


    সুসংহত পরিবহনব্যবস্থাই পারে এসব সম্ভাবনাকে বাস্তব উন্নয়নে রূপ দিতে।

    তুর্কি প্রেসিডেন্ট বলেন, মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর ও বিমানবন্দরসমূহের পারস্পরিক সংযোগ জোরদার করা গেলে তা শুধু বাণিজ্য সম্প্রসারণেই সহায়ক হবে না; বরং সদস্য দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগও বৃদ্ধি পাবে।


    নিজ দেশের অগ্রগতির উদাহরণ তুলে ধরে তিনি মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বৃহৎ সেতু নির্মাণের কথা উল্লেখ করেন। তার ভাষায়, এসব প্রকল্পের মাধ্যমে তুরস্ক আন্তর্জাতিক বাণিজ্যপথে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে।


    বিশেষভাবে ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, এই উদ্যোগ ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক রূপে পুনর্জীবিত করার প্রচেষ্টা।


    এরদোয়ান স্পষ্ট করেন, তুরস্কের এসব বৃহৎ বিনিয়োগ কেবল জাতীয় স্বার্থে সীমাবদ্ধ নয়; বরং ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য।


    সূত্র : আরটি


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…