সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লংগদু জোন সদরে উপকারভোগীদের মাঝে এ সহায়তা সামগ্রী তুলে দেন, জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ। এ সময় তিনি, রমজানের তাৎপর্য ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইফতার পেয়ে উপকারভোগীরা লংগদু জোন ও সেনাবাহিনীর মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সেনাবাহিনী সূত্র থেকে জানানো হয়েছে।
ইখা