এইমাত্র
  • উপাচার্য-ট্রেজারার বদল হলে জবির অধ্যাপকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে: শিক্ষক সমিতি
  • পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • কুয়াকাটায় উপকূলীয় মৎসজীবীদের ঝুঁকি ও সামুদ্রিক সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ
  • মুকুলের মনকাড়া ঘ্রাণে স্বপ্ন বুনছেন নওগাঁর আমচাষিরা
  • রাজনৈতিক প্রশাসকরা আমলাদের চেয়ে ভালোভাবে কাজ করবে: মির্জা ফখরুল
  • অবহেলায় পড়ে থাকা নারিকেল ছোবায় জীবিকা, তবু নেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা
  • মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার অভিযান
  • ময়লা ও দুর্গন্ধ থেকে স্বস্তি পেল তারাগঞ্জ বাজার
  • আনোয়ারা হাসপাতালে এমপি নিজামের সফরে ভিড়, রোগী ভোগান্তির অভিযোগ
  • কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    রাসেল ক্রোর টিকটকে ভিন্ন এক জগৎ

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

    রাসেল ক্রোর টিকটকে ভিন্ন এক জগৎ

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
    ছবি: সংগৃহীত

    হলিউডের অভিনেতা—এই পরিচয়ের বাইরে ভিন্ন আরেক জগৎ আছে রাসেল ক্রোর। ইতোমধ্যে ভক্তরা আবিষ্কার করেছেন তাঁর একটি ‘গোপন’ টিকটক অ্যাকাউন্ট, আছে যেখানে তিনি বিলাসবহুল ঘড়ির প্রতি নিজের গভীর ভালোবাসা ভাগ করে নিচ্ছেন।

    অ্যাকাউন্টটির নাম ‘igp366’—যা তাঁর ব্র্যান্ড ‘ইনডোর গার্ডেন পার্টি’র প্রতি ইঙ্গিত দেয়। বায়োতে তিনি লিখেছেন, ঘড়ি আর ব্র্যান্ড নিয়েই এখানে তাঁর আলোচনা । কোনো তারকাসুলভ প্রচার নয়, বরং এটি তার শখের প্রকাশ।

    আপাতত তিনি দেখিয়েছেন নিজের ‘কারেন্ট রোটেশন’—অর্থাৎ নিয়মিত পরা প্রিয় কয়েকটি ঘড়ি। সংগ্রহে রয়েছে রোলেক্স, টুডার, ওমেগার মতো ঐতিহ্যবাহী ব্র্যান্ড।

    বিশেষভাবে নজর কাড়ে তাঁর রোলেক্স ডেটোনা—যা তিনি গত জুলাইয়ে উইম্বলডনে পরেছিলেন। এই ঘড়ির মূল্য প্রায় ৪০ হাজার ৬০০ ডলার। 

    ভিডিওর শুরুতেই রাসেল ক্রো দেখান সুইস ব্র্যান্ড ওমেগার বিশেষ সংস্করণ সিমস্টার ডাইভার ৩০০এম, সিক্সটি ইয়ার্স অব জেমস বন্ড। জেমস বন্ড চরিত্রের ৬০ বছর পূর্তি উপলক্ষে তৈরি এ ঘড়ির নীল ডায়াল মনে করিয়ে দেয় ১৯৯৫ সালের ‘গোল্ডেন আই’–এ জেমস বন্ডরূপে পিয়ার্স ব্রসনানের হাতে দেখা সেই বিখ্যাত ঘড়িকে। দাম প্রায় ৯ হাজার ৪০০ ডলার। উল্লেখযোগ্যভাবে, ২০০১ সালে ব্রসনানের পর বন্ড চরিত্রে অভিনয়ের সম্ভাব্য তালিকায় ক্রোর নামও ছিল, যদিও শেষ পর্যন্ত অভিনয় করেন ড্যানিয়েল ক্রেইগ।

    টিকটক ভিডিওতে দেখা গেছে রাসেল ক্রোর সোনালি অস্কার মূর্তি—এক কোণে প্রায় নির্লিপ্তভাবে রাখা। ২০০১ সালে ‘গ্ল্যাডিয়েটর’ ছবিতে ম্যাক্সিমাস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন তিনি। সেই অস্কার যেন অনায়াসে পড়ে আছে অন্যান্য স্মারকের পাশে—যা ভক্তদের কাছে আরও ‘ফ্লেক্স’ হিসেবে ধরা দিয়েছে।

    ঘড়ির প্রতি ক্রোর অনুরাগ নতুন নয়। ২০১৮ সালে ‘আর্ট অব ডিভোর্স’ নিলামে তিনি ৩৭ লাখ ডলারের স্মারক, শিল্পকর্ম ও গয়না বিক্রি করেছিলেন। সেখানে ২৪টি ঘড়িও ছিল—পানেরাই, ব্রাইটলিং, কার্টিয়ের, শোপার্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের।

    ক্রো নিজেই বলেছিলেন, ছোটবেলায় কোনো ‘ফ্ল্যাশি’ ঘড়ি ছিল না—বড় হয়ে সে অভাব পুষিয়ে নিয়েছেন। তাঁর কাছে ঘড়ি কেবল সময় জানানোর যন্ত্র নয়; প্রতিটি ঘড়ি যেন জীবনের একেকটি অধ্যায়ের স্মৃতি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…