এইমাত্র
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • মাদারগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • উপাচার্য-ট্রেজারার বদল হলে জবির অধ্যাপকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে: শিক্ষক সমিতি
  • পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নড়াইলে নসিমন উল্টে চালক নিহত

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

    নড়াইলে নসিমন উল্টে চালক নিহত

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম


    নড়াইল সদর উপজেলায় নসিমন (ইঞ্জিনচালিত যান) উল্টে নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। 


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ইমন মোল্যা (১৮)। তিনি হবখালী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের আমিনুর মোল্যার ছেলে।


    নিহতের স্বজনরা জানান, ইমন মোল্যা বাড়ির পাশের বিলে ধানক্ষেতে সেচ দিতে গিয়েছিলেন। কাজ শেষে ইফতার করার জন্য নিজের নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হাড়িগড়া বাসস্ট্যান্ডের মোড়ে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ইমন নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। 


    স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…