রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের ৬ সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসকরা যোগদান করেছেন। সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তারা।
মন্ত্রী আরও বলেন, মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কি না সেটা সংসদে নির্ধারিত হবে।’
এদিকে সচিবালয়ে সাক্ষাতের পর মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেছেন ছয় প্রশাসক।
তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নিবেন নতুন প্রশাসকরা।
এইচএ