এইমাত্র
  • যোগ দিলেন ৬ সিটি করপোরেশনের প্রশাসক
  • উপাচার্য-ট্রেজারার বদল হলে জবির অধ্যাপকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে: শিক্ষক সমিতি
  • পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • কুয়াকাটায় উপকূলীয় মৎসজীবীদের ঝুঁকি ও সামুদ্রিক সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ
  • মুকুলের মনকাড়া ঘ্রাণে স্বপ্ন বুনছেন নওগাঁর আমচাষিরা
  • রাজনৈতিক প্রশাসকরা আমলাদের চেয়ে ভালোভাবে কাজ করবে: মির্জা ফখরুল
  • অবহেলায় পড়ে থাকা নারিকেল ছোবায় জীবিকা, তবু নেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা
  • মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার অভিযান
  • ময়লা ও দুর্গন্ধ থেকে স্বস্তি পেল তারাগঞ্জ বাজার
  • আনোয়ারা হাসপাতালে এমপি নিজামের সফরে ভিড়, রোগী ভোগান্তির অভিযোগ
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধামইরহাট হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি এনামুল হক

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

    ধামইরহাট হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি এনামুল হক

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

    নওগাঁর ধামইরহাট উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কার্যক্রম শুরু করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের জামায়াত মনোনীত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।


    এমপি এনামুল হক বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্যাগুলো রয়েছে, তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। হাসপাতালের বাহ্যিক পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত সবাইকে আন্তরিকতা ও মানবিকতা নিয়ে রোগীদের সেবা দিতে হবে।”


    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা মো. রেজুয়ান, পৌর শাখার আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহম্মেদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


    কর্মসূচি শেষে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করেন এমপি এনামুল হক। পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…