এইমাত্র
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • মাদারগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • উপাচার্য-ট্রেজারার বদল হলে জবির অধ্যাপকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে: শিক্ষক সমিতি
  • পূর্বাঞ্চলে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

    আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
    ছবি: সংগৃহীত

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে যেসব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহার শুরু করেছে সরকার। সে সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছে।

    আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান। 

    তিনি জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

    এর আগে, দুইদিন আগে ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়।

    জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের সময়কার ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশের বিষয়টি গেলো ৮ ফেব্রুয়ারি জানায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

    এসব মামলার বেশিরভাগই হয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…