এইমাত্র
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আর্থিক সংকটে অনিশ্চিত ভর্তি, ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
  • প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাহাড়ে আম্রপালি চাষে তরুন চাষিরা এগিয়ে

    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

    পাহাড়ে আম্রপালি চাষে তরুন চাষিরা এগিয়ে

    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম


    পার্বত্য খাগড়াছড়ির বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে মৌসুমী ফলফলাদির চাষাবাদ। দেশের মানুষ ইতিমধ্যে বেশ পরিচিত খাগড়াছড়ির এসব ফলফলাদির সাথে। বিশেষ করে আম, কাঁঠাল, লিচু, কলা, বেল, আনারস, পেপে, বরই উন্নতম। তারমধ্যে কিছু ফল বারমাসি পাওয়া যায় অন্য গুলো দেখা যায় বৈশাখ- জৈষ্ঠ্যমাসে।


    ‎বর্তমানে স্থানীয় বহু শিক্ষিত তরুনরাও এগিয়ে যাচ্ছে আম্রপালি চাষে। গেল ৫-৬ বছরে অনেক শিক্ষিত বেকার তরুন -যুবক আম্রপালি চাষ করে এখন স্বাবলম্বী।খাগড়াছড়িতে সুস্বাদু এই আম্রপালি চাষে পরিবেশ অনুকূলে থাকায় শহরের অনেকেই বাগান করা শুরু করেছেন এদিকে।


    ‎রামগড়ে স্থানীয় আম চাষি সোহেল জানায়,  প্রতি বছর প্রায়  ৭০-৮০ লাখ  টাকার আম্রপালি ও অন্যান্য আম বিক্রি করে থাকেন। এই বছর ফুলের পরিমান ভাল হওয়ায় ফলনও আশানুরূপ হবে বলে ধারণা করছেন তিনি। 


    ‎খাগড়াছড়িতে প্রথম আম্রপালি চাষ শুরুটা হয়  ২০০১ সালের দিকে, তখন পরিক্ষামূলক চাষের জন্য প্রান্তিক কৃষকদের জ্ঞান ও মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করেন,  তৎকালীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ ওয়াদুদ ভূইয়া এমপি।


    ‎তার হাত ধরেই পাহাড়ের আনাচে কানাচে চাষাবাদ শুরু হয় আমের রানী আম্রপালির। বর্তমানে খাগড়াছড়ির প্রতিটি উপজেলায় প্রচুর আম্রপালি চাষ হচ্ছে। রামগড়ের কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য মতে, এবছর উৎপাদনে রেকর্ড সংখ্যক ফল পেতে পারে চাষিরা। রামগড়ের প্রায় ১০ টি বাগান সরেজমিনে গিয়ে দেয়া যায়, প্রতিটি গাছেই ফুলে ফুলে চেয়ে গেছে।


    ‎আলাউদ্দিন নামের এক চাষি জানান, তিনি ১৫ একর জায়গা জুড়ে আম্রপালি চাষ করেছেন। বিগত বছরগুলোর চাইতে এবছর উৎপাদন ভালো হবে বলে প্রত্যাশা করছেন তিনি। কারণ, পরিবেশ কিছুটা আগের চেয়ে ভালো। এদিকে নতুন বাজার সৃষ্টি, শহরে ব্যাপক চাহিদা ও বিদেশে রফতানি সহ সর্বোপরি আম্রপালি এখন সম্ভাবনাময় ফল হিসাবে স্থান অর্জন করেছে দেশজুড়ে।


     

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…