এইমাত্র
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আর্থিক সংকটে অনিশ্চিত ভর্তি, ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
  • প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
    সংগৃহীত ছবি

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই প্রতিযোগিতায় নামছে মোট ১২টি দল। তাদের ২টি গ্রুপে ভাগ করা হয়েছে।

    নারীদের বিশ্বকাপের এবারের আসরে খেলবে ১২টি দল। এই দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এই দুই দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

    অপর গ্রুপের আছে ইংল্যান্ড, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।

    ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে আয়োজক দেশ ইংল্যান্ড ও শ্রীলংকা। এজবাস্টনে হবে সেই খেলা। প্রতিদিন ম্যাচের সংখ্যা সমান নয়। কোনও দিন একটি, কোনও দিন দুটি, আবার কোনও দিন তিনটি ম্যাচও রয়েছে।

    ভারত প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন এজবাস্টনে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ১৭ জুন হেডিংলেতে নেদারল্যান্ডস, ২১ জুন ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকা, ২৫ জুন ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ ও ২৮ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচই গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

    দুটি গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল যাবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই দুটি সেমিফাইনাল। দুটি ম্যাচই হবে ওভালে। ৫ জুলাই লর্ডসের মাটিতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…