গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশিতলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে রাফসান রাফি (১৬) ও শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে অনুজ মজুমদার (১৬)। এ বছর মুকসুদপুরের এস জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে বন্ধু অনুজ মজুমদারকে নিয়ে পারিবারিক কাজে জন্য একটি মোটরসাইকেলে করে রাফসান নিশিতলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাফসান ও অনুজ মজুমদার গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাফসান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অনুজ মারা যায়।
এফএস