এইমাত্র
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

    তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
    সংগৃহীত ছবি

    তুরস্কে উড্ডয়নের সময় দেশটির বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


    প্রতিবেদনে বলা হয়, বিমানটি বালিকেসিরে অবস্থিত ৯ম মেইন জেট বেস কমান্ডের অধীনস্থ ছিল। স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে এটি বিধ্বস্ত হয়।

     

    কর্মকর্তারা বলেন, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

      

    পরে জরুরি উদ্ধারকারী দল বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করে এবং নিশ্চিত করে যে পাইলট নিহত হয়েছেন। ওই পাইলটকে মেজর ইব্রাহিম বোলাত হিসেবে শনাক্ত করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং সরকারি দুর্ঘটনা মূল্যায়ন কমিটির কারিগরি তদন্তের পর তা নির্ধারণ করা হবে। 


    বালিকেসির-এর গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেন, বিমানটি একটি নিয়মিত উড্ডয়নে ছিল। তিনি পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দায়িত্ব পালনকালে নিহত হওয়ায় তাকে শহীদ হিসেবে অভিহিত করেন।

     

    জানা যায়, বালিকেসির পাবলিক প্রসিকিউটরস অফিস একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ পরীক্ষা ও প্রমাণ সংগ্রহ করছে প্রসিকিউটর ও ফরেনসিক দল। তবে দুর্ঘটনার কোনো সম্ভাব্য কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়নি।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…