এইমাত্র
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাংবাদিক কন্যা উম্মে হাবিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

    সাংবাদিক কন্যা উম্মে হাবিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম


    মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সাংবাদিকের কন্যা উম্মে হাবিবা। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।


    উম্মে হাবিবা সিংগাইর উপজেলা প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমানের কন্যা।


    বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সরকারিভাবে ফলাফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের সরকারি অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে উম্মে হাবিবা ট্যালেন্টপুলে স্থান লাভ করেছে। তার নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম এবং পরিবারের উৎসাহ-প্রেরণাই এ সাফল্যের মূল চালিকা শক্তি।


    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা সাবরিন বলেন, উম্মে হাবিবা অত্যন্ত মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।


    উম্মে হাবিবা জানায়, ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল অর্জন করে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে চায় এবং দেশের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখে। তার এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…