এইমাত্র
  • সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  • ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার
  • ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
  • ৪২ যুদ্ধজাহাজ-সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে বিশাল মহড়া ভারতের
  • ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাবনার আরিফা সুলতানা রুমা
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চকরিয়ায় ব্যবসায়ীকে নিখোঁজের একদিন পর উদ্ধার

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম

    চকরিয়ায় ব্যবসায়ীকে নিখোঁজের একদিন পর উদ্ধার

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম

    কক্সবাজারের চকরিয়ায় পৌরসভার তরুণ ব্যবসায়ী মো: ফরিদুল আলম ফরিদকে অপহরণের চব্বিশ ঘন্টার পর উপজেলাস্থ মাতামুহুরি ব্রিজের নিচ থেকে  মূমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি চকরিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের মিয়াজী পাড়া পাড়ার একজন তরুণ ব্যবসায়ী।

    তিনি গতকাল ২৫ ফেব্রুয়ারী বিকেল চারটার দিকে চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ সড়ক হতে নিখোঁজ হন। পরে তার স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

    এ দিকে বিষয়টি (চকরিয়া -পেকুয়া) আসনের এমপি ও  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ অবগত হলে তিনি প্রশাসনকে ফরিদুল আলমকে দ্রুত উদ্ধারের  নির্দেশ প্রদান করেন। 
     
    এদিকে আজ (বৃহস্পতিবার) ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার সময় ফরিদুল আলমকে চকরিয়া উপজেলা মাতামুহুরি ব্রিজের নিচ থেকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে উদ্ধার করে প্রথমে  চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন। 

    এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় ফরিদকে জীবিত পেয়ে তার পরিবার ও নেতাকর্মীরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। বর্তমানে ফরিদুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, নিখোঁজ ব্যবসায়ী ফরিদুল আলমকে উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…