এইমাত্র
  • পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তুমুল সংঘর্ষ
  • সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  • ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার
  • ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
  • ৪২ যুদ্ধজাহাজ-সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে বিশাল মহড়া ভারতের
  • ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • আজ শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

    কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

    কুমিল্লার লাকসামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। 


    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর মাজার গেট সংলগ্ন সড়কের পূর্বপাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাকের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।


    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইফতারের মাত্র দশ মিনিট আগে তাড়াহুড়ো করে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন ওই দুই নারী। তখন উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।


    নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার রাজাপুর ভূঁইয়া বাড়ির মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং অপরজন তার বড় বোন, একই উপজেলার গাজিমুড়া চাড়াবাড়ির মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।


    লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটিকে ইতোমধ্যে জব্দ করা হয়েছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…