এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সীমান্তে বিএসএফের সঙ্গে যুবকের বাগ্‌বিতণ্ডার ভিডিও ভাইরাল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম

    সীমান্তে বিএসএফের সঙ্গে যুবকের বাগ্‌বিতণ্ডার ভিডিও ভাইরাল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্তের ২০৩৯ পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে বাগ্‌বিতণ্ডা করছে এক বাংলাদেশি যুবক। এই ঘটনা ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে ইতিমধ্যে জোরালো আলোচনা সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা যায় এমডি নীরব নামের যুবক এবং তার সঙ্গী কয়েকজন কসবার বর্ডার হাটের পাশে সীমান্তের কাঁটাতারের গা ঘেঁষে অবস্থান করছেন। এ সময় একজন বিএসএফ সদস্য তাদের সেখান থেকে চলে যেতে নির্দেশ দেন। কিন্তু যুবকটি তা উপেক্ষা করে সীমান্তরক্ষীর দিকে হাত উঁচু করে গুলি করতে বলছেন এবং উত্যক্ত মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে তিনি বলেন, ভিডিও করলে সমস্যা কোথায়, আমরা আমাদের দেশে আছি।

    কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানিয়েছেন, বিষয়টি জানা মাত্রই বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, ঘটনা ঘটেছে দু’দিন আগে। সেদিন সীমান্ত এলাকায় লোকবল কম থাকার সুযোগে ওই যুবকরা প্রবেশ করেছিলেন। 

    ইউএনও আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড যেন আর না ঘটে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে।

    কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, পুলিশ বিষয়টির তদন্ত করছে এবং উক্ত যুবকদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…