এইমাত্র
  • পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তুমুল সংঘর্ষ
  • সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  • ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার
  • ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
  • ৪২ যুদ্ধজাহাজ-সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে বিশাল মহড়া ভারতের
  • ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • আজ শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে অরক্ষিত ড্রেনে পড়ে কিশোরের মৃত্যু

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

    কালিয়াকৈরে অরক্ষিত ড্রেনে পড়ে কিশোরের মৃত্যু

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের একটি অরক্ষিত ড্রেনে পড়ে আনুমানিক ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ফুটপাতের পাশে এই দুর্ঘটনা ঘটে।


    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় কিশোরটি ফুটপাত দিয়ে হাঁটছিল। এ সময় মহাসড়কের পাশে থাকা একটি খোলা ও অরক্ষিত ড্রেনে অসাবধানতাবশত পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে।


    খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।


    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির আহমেদ জানান, “একজন কিশোর ময়লার ড্রেনে পড়ে মারা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহাসড়কের পাশের অরক্ষিত ড্রেনগুলো দ্রুত ঢেকে দেওয়া এবং জননিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…