এইমাত্র
  • যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
  • বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত
  • ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার
  • পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান
  • কালিয়াকৈরে মধ্যরাতে কলোনি ও তুলার গোডাউনে আগুন
  • চাঁদপুরে রাতে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ১৫ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়: পররাষ্ট্রমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

    পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়: পররাষ্ট্রমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ঘটনা। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, এটি কারো জন্যই মঙ্গলজনক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

    ওআইসিতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে ফিরে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসি বৈঠকের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়া হয়েছে। ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, তারা শুধু বাংলাদেশকে সমর্থনই দেবেন না, বরং বাংলাদেশের পক্ষে প্রচারণাও চালাবেন। 

    তিনি বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

    তিনি আরও বলেন, ‘ওআইসি বৈঠকে আমরা দ্ব্যর্থহীনভাবে ভূমি ক্রয়-সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছি। আমরা বলেছি, ভূমি নিয়ে ইসরায়েলের এ পদক্ষেপ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…