এইমাত্র
  • যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
  • বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত
  • ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার
  • পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান
  • কালিয়াকৈরে মধ্যরাতে কলোনি ও তুলার গোডাউনে আগুন
  • চাঁদপুরে রাতে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ১৫ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম

    ঈশ্বরদীতে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম

    পাবনার ঈশ্বরদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি সড়ক নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে সড়কের নির্মাণ কাজ বন্ধ ও বিষয়টি খতিয়ে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। শুধু তাই নয় নিম্নসামগ্রী ব্যবহারের বিষয়টি এলাকাবাসী মুঠোফোনে এলজিইডি কর্তৃপক্ষকে জানানোর পরও তাদের কোন হস্তক্ষেপ পাওয়া যায়নি বলেও অভিযোগ উঠেছে। 

    উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রমতে, উপজেলার সাহাপুর ইউনিয়নের সিলিমপুর মোড় থেকে লক্ষীকুন্ডা ইউনিয়নের কদিমপাড়া হাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটিতে অনুনোমোদিত বালুবাহি ও ইটবহনকারি বড় বড় ড্রাম ট্রাক চলাচলে প্রায় দুই বছর ধরে বেহাল দশায় পরিনত হয়েছিল সড়কটি। গত ৩ ফেব্রুয়ারি সড়কটি পাকাকরনের মাধ্যমে নির্মান কাজের দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ২ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে তিন মাস সময়ের মধ্যে সড়কটির নির্মান কাজের দায়িত্ব পেয়েছেন পাবনার ওহি কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণ কাজ শুরু করার পর আগের কার্পেটিং তুলে সেগুলো ভঙ্গুর করে পূনরায় বিছিয়ে দেওয়া হচ্ছে। তার উপর একেবারেই নিম্নমানের রাবিশ মিশ্রিত খোয়া ও মাটি মিশ্রিত বালি ব্যবহার করতেও দেখা গেছে। সড়কটির শুরুর দিকে মূল কার্পেটিং করার পূর্বের প্রস্তুতি হিসেবে কিছু পিকেট জাতীয় খোয়া দিয়ে তড়িঘড়ি করে রোলারের কাজ সম্পন্ন করছেন শ্রমিকরা।  সড়কটির দুই পাশে ব্যবহৃত ইটগুলোও বেশ নিম্নমানেরই দেখা গেছে। শুধু তাই নয় কাজগুলো তদারকির দায়িত্বেও উপজেলা প্রকৌশল বিভাগের কাউকেই সেখানে পাওয়া যায়নি। এসব দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে কাজের মান নিয়েও তুলেছেন নানা প্রশ্ন। 

    এদিকে সড়কের নির্মান কাজের দরপত্র চেয়ে ঈশ্বরদী উপজেলা প্রকৌশল অধিদপ্তরে দুদিন ঘুরেও তা পাওয়া যায়নি। কখন মিলেছে এলজিইডি কর্মকর্তার বদলিজনিত অজুহাত আবার কখনো পাবনা কার্যালয়ে রয়েছে বলে জানানো হয়েছে।

    এ সময় স্থানীয় মোঃ আলামিন নামে এলাকাবাসীর একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ভোগান্তি পোহানোর পর সড়কের কাজ শুরু হয়েছে। তবে সেখানে ব্যবহৃত সামগ্রীর মান খুবই খারাপ। সঠিকভাবে সড়কটি নির্মানের দাবি জানাচ্ছি। 

    মোঃ সজিব, মামুন ও মানিকসহ কয়েকজন স্থানীয় সড়কটির চলমান কাজ বন্ধের দাবি জানিয়ে বলেন, যদি খোয়ার পরিবর্তে এমন রাবিশ মিশিয়ে নিম্নমানের খোয়া দিয়ে কাজ করে তবে কাজ বন্ধ থাক। এভাবে কাজ করলে তিন মাসও সড়কটি টিকবে কি না সন্দেহ আছে।

    তবে এসব ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ওহি কন্সট্রাকশনের সাব ঠিকাদার মোঃ সৈকতের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামের সঙ্গেও মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি তবে সদ্য বদলি হয়ে যাওয়া ঈশ্বরদী উপজেলার সাবেক প্রকৌশলী মোঃ খলিলুর রহমান বলেন, সড়কের কাজ চলমান রয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি জানা নেই। তবে মূল কার্পেটিং এর আগে যে খোয়া ব্যবহার হচ্ছে তার গুনগত মান যাচাই করে দেখা উচিত।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…