এইমাত্র
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    তেহরানে নেই খামেনি, সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

    তেহরানে নেই খামেনি, সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির রাজধানীতে নেই। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। 


    ইরানে নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে ইরানের ওই কর্মকর্তা এই তথ্য জানালেন। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এই হামলাকে 'পূর্ব-নির্ধারিত আক্রমণ' বলে উল্লেখ করেছে।


    ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


    ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।


    অন্যেদিকে আজ সকালে এক বিবৃতিতে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলজুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন।  


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…