এইমাত্র
  • পুঠিয়ায় শিবচৌকি পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
  • শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
  • ইরান আরো ৬ মাস ‘কঠিন যুদ্ধ’ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি
  • সিদ্ধিরগঞ্জে পূর্ব বিরোধের জেরে সশস্ত্র হামলা-ভাঙচুর-লুটপাট, নারীসহ আহত ৭
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন
  • জামালপুরে জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত
  • হাইকোর্টের আদেশ অমান্য, চেয়ারম্যানকে পরিষদে ঢুকতে বাধা
  • চট্টগ্রামে মেলা ঘিরে সড়ক আংশিক বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি
  • ফটিকছড়িতে অবৈধ মাটি কাটা নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ
  • ইরানের তেল শোধনাগারে ইসরায়েলের ভয়াবহ হামলা
  • আজ রবিবার, ২৪ ফাল্গুন, ১৪৩২ | ৮ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ী সীমান্তে আটক দুই ভারতীয় যুবক পতাকা বৈঠকে ফেরত

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

    ফুলবাড়ী সীমান্তে আটক দুই ভারতীয় যুবক পতাকা বৈঠকে ফেরত

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় দুই যুবককে আটকের ৭ ঘন্টার পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফে কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৫৫ মিনিটে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশে বিজিবি ও বিএসএফের ১৫ মিনিটের পতাকা বৈঠকের মাধ্যমে আটকের ৭ ঘন্টা পর বিজিবি সদস্যরা দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

    পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহীম ও বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়া এবং ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন করলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ইন্সপেক্টর) সুনীল কুমার। 

    এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার বালারহাট সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৫ এর সাব পিলার ৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবককে হাতেনাতে আটক করে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়াসহ বিজিবির টহলদল। দুই ভারতীয় যুবককে আটকের পর বিজিবির নায়েক সুবেদার লিটন মিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। পরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এর নির্দেশে আটকের ৭ ঘন্টার পর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় দুই যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। 

    ভারতীয় দুই যুবক হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।

    এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দুই ভারতীয় নাগরিককে আটকের ৭ ঘন্টা পর বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…