এইমাত্র
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    জমি নিয়ে বিরোধে সিংগাইরে দু’ভাইকে কুপিয়ে জখম

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

    জমি নিয়ে বিরোধে সিংগাইরে দু’ভাইকে কুপিয়ে জখম

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

    মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো ছ্যান দা’র আঘাতে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। এতে একজনের বাম হাতের কব্জি কর্তন এবং অন্যজনের হাত ও পায়ে রক্তাক্ত ক্ষত হয়েছে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত জোজার আলীর ছেলে সোরহাব হোসেন (৬৫) ও তার ছোট ভাই শাহজাহান (৫৫)।

    এ ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চারজনকে আসামি করে সিংগাইর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী (৬০), আহাম্মদ (৬৫), আব্দুল জব্বার (৭৫) এবং পার্শ্ববর্তী চান্দহর ইউনিয়নের বাগুলী গ্রামের মৃত মোহাম্মদের ছেলে স্বপন (৬০)।

    এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সোরহাব হোসেনের সঙ্গে মোহাম্মদ আলী গংদের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সোরহাব স্থানীয় নাজুমদ্দিন ফকিরের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। ওই সময় অভিযুক্ত মোহাম্মদ আলী তাকে গালমন্দ করেন। প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এসময় মোহাম্মদ আলীর হাতের ছ্যানদার কোপে সোরহাবের বাম হাতের কব্জি কর্তন হয় এবং ডান হাতের আঙুলে রক্তাক্ত জখম হয়।

    ভাইকে রক্ষা করতে গেলে শাজাহানকেও বাম হাত ও ডান পায়ের গোড়ালিতে কোপ দেওয়া হয়। এতে তিনিও মারাত্মকভাবে আহত হন। এ ঘটনার পর অভিযুক্ত মোহাম্মদ আলী গা ঢাকা দিয়েছেন।

    স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    শনিবার অভিযুক্ত মোহাম্মদ আলীকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…