এইমাত্র
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বালিয়াকান্দিতে ২৫ একর পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ, দিশেহারা ১৫ কৃষক

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম
    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম

    বালিয়াকান্দিতে ২৫ একর পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ, দিশেহারা ১৫ কৃষক

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম

    রাজবাড়ীর বালিয়াকান্দির বাসুখালী মাঠে অন্তত ১৫ জন কৃষকের ২৫ একর জমিতে ঘাস মারার বিষ প্রয়োগ করে পেঁয়াজ ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। 


    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদারসহ স্থানীয় কৃষি কর্মকর্তাবৃন্দ।


    পরিদর্শনকালে কৃষক আব্দুল করিম, বাদশা মিয়া, আনিসুর রহমান, বিরাজ শেখ ও জাকির হোসেনসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরা সংসদ সদস্যের কাছে তাঁদের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। তাঁরা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তাঁদের ঘাস মারার বিষ প্রয়োগ করে। এর ফলে পুরো মাঠের পেঁয়াজ গাছ মরে গিয়ে অপূরণীয় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


    রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বলেন, "রাজবাড়ীতে রাতের অন্ধকারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।"


    তিনি আরও জানান, দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…