এইমাত্র
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ঠিকাদারকে হুমকি দেয়ার অভিযোগে অষ্টগ্রামে ছাত্রদল নেতা বহিষ্কার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

    ঠিকাদারকে হুমকি দেয়ার অভিযোগে অষ্টগ্রামে ছাত্রদল নেতা বহিষ্কার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

    কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্মাণাধীন ব্রিজে গাড়ি চলাচলে বাধা দেওয়ায় ঠিকাদারের ম্যানেজারকে গালিগালাজ ও ‘তুলে নেওয়ার’ হুমকির অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দলটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা শাখার অধীন অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাককে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয়।

    উল্লেখ্য, সম্প্রতি অষ্টগ্রামে নির্মাণাধীন একটি ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল নিয়ে বিরোধের জেরে ঠিকাদারের ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকা থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি আলোচনায় এলে কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক ব্যবস্থা নেয়।


    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…