এইমাত্র
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ‎গভীর রাতে একেএস কারখানায় লুটের ‎চেষ্টা, প্রহরীসহ আহত ২

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ এএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ এএম

    ‎গভীর রাতে একেএস কারখানায় লুটের ‎চেষ্টা, প্রহরীসহ আহত ২

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ এএম

    চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান একেএস স্টিল কারখানায় ৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল স্ক্র্যাপ লোহা ও রড লুটের চেষ্টা চালায়।

    বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাতদল এ হামলা চালান। এসময় ডাকাত দলের হামলায় কারখানার গেট ও অফিস ক্ষতিগ্রস্ত হয়। হামলায় দায়িত্বরত নৈশপ্রহরী খতেন ত্রিপুরা ও অফিস স্টাফ আবদুল মোতালেবসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত দল কারখানায় প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট শুরু করলে নৈশপ্রহরীরা মাইকে এলাকাবাসীর সাহায্য চান। এসময় স্থানীয় নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসলে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়।

    আহত খতেন ত্রিপুরা ও আবদুল মোতালেব জানান, সংঘবদ্ধ ডাকাত দলটি গেট ও অফিস ভেঙে ভেতরে ঢোকে এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের মারধর ও হামলায় কারখানার বেশ কয়েকজন শ্রমিক জখম হন।

    আবুল খায়ের গ্রুপের ডিজিএম ও এইচআর অ্যাডমিন ইনচার্জ ইমরুল কাদের ভূঁইয়া মুঠোফোনে জানান, ২৫-৩০ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানায় লুটের চেষ্টা চালিয়েছিল। শ্রমিক ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে জানানো হয়েছে।

    এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পাথর নিক্ষেপ করতে করতে পালিয়ে যায়। সেখানে কারখানার শ্রমিক ও এলাকার অনেক মানুষ উপস্থিত ছিলেন। তবে কারখানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…