এইমাত্র
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    শ্রীপুরে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

    শ্রীপুরে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

    গাজীপুরের শ্রীপুর উপজেলায় আঞ্চলিক সড়কের পাশে আগুনে পোড়া এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি এলাকার এমসি বাজার-বর্মী আঞ্চলিক সড়কের বৃন্দাবন নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

    এদিন সকালে স্থানীয়রা আগুনে পোড়া দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৭টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবককে হত্যার পর নির্জন গজারি বনের পাশে এনে মরদেহে আগুন দেওয়া হয়েছে। এতে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’ 

    ঘটনাটি রহস্যজনক হওয়ায় হত্যাকাণ্ডের সম্ভাবনাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।


    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…