এইমাত্র
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সোনাইমুড়ীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

    সোনাইমুড়ীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


    শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


    নিহত নাদিয়া ওই গ্রামের মিন হাজী বাড়ির সৌদিপ্রবাসী নাহিদ হাছানের মেয়ে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…