এইমাত্র
  • পুঠিয়ায় শিবচৌকি পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
  • শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
  • ইরান আরো ৬ মাস ‘কঠিন যুদ্ধ’ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি
  • সিদ্ধিরগঞ্জে পূর্ব বিরোধের জেরে সশস্ত্র হামলা-ভাঙচুর-লুটপাট, নারীসহ আহত ৭
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন
  • জামালপুরে জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত
  • হাইকোর্টের আদেশ অমান্য, চেয়ারম্যানকে পরিষদে ঢুকতে বাধা
  • চট্টগ্রামে মেলা ঘিরে সড়ক আংশিক বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি
  • ফটিকছড়িতে অবৈধ মাটি কাটা নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ
  • ইরানের তেল শোধনাগারে ইসরায়েলের ভয়াবহ হামলা
  • আজ রবিবার, ২৪ ফাল্গুন, ১৪৩২ | ৮ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে তুলার গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

    লক্ষ্মীপুরে তুলার গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

    লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট সংলগ্ন একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা।


    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ১১নং ওয়ার্ডে অবস্থিত ওই তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গুদামে থাকা অধিকাংশ তুলা পুড়ে ছাই হয়ে গেছে।


    স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, "গুদামটির তিন পাশেই আবাসিক ভবন। জনবহুল আবাসিক এলাকায় এ ধরনের দাহ্য পদার্থের গুডাউন থাকা মোটেও নিরাপদ নয়। আমরা যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।"


    স্থানীয়রা জানান, মঞ্জুরুল হক মোরশেদ নামের এক ব্যক্তির একতলা ভবনের খালি অংশে রিয়াজ উদ্দিন মানিক তুলার গুদামটি দিয়েছিলেন। ভবনের অন্য পাশে মোরশেদ তাঁর মাকে নিয়ে থাকতেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাঁরা নিরাপদে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এলাকাবাসীর দাবি, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় যাতে এ ধরনের ঝুঁকিপূর্ণ গুদাম আর না থাকে।


    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, "খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় বিপদ এড়ানো গেছে। আবাসিক এলাকায় এমন গুডাউন স্থাপনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…