এইমাত্র
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, ঘাতক স্বামী পলাতক

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

    আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, ঘাতক স্বামী পলাতক

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

    সাভারের আশুলিয়ার পবনারটেক এলাকায় পারিবারিক কলহের জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর পালিয়েছেন তাঁর স্বামী। 


    শনিবার(২৮ ফেব্রয়ারি) সকালে পরিবারের লোকজন নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


    নিহতের নাম রুমানা আক্তার রুমি। তিনি স্বামী বিল্লালের সাথে পবনারটেক এলাকায় হেলাল মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন। নিহত রুমি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। অভিযুক্ত স্বামী বিল্লাল রংপুরের পীরগাছা এলাকার ছালদার মিয়ার ছেলে।


    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই কলহের জেরেই গভীর রাতে স্ত্রীকে শ্বাসরোধ করে বা আঘাত করে হত্যার পর বিল্লাল পালিয়ে যান। সকালে অনেকক্ষণ রুমির সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজা খুলে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।


    আশুলিয়া থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।


    এ বিষয়ে আশুলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, "বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহতের স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…