মুন্সিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গোলজার হোসেন।
শনিবার ( ২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ ছানাউল্লাহ।
নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান দৈনিক খবর পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক গোলজার হোসেন দৈনিক মানবজমিন পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহবুব আলম,সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান,যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম
হোসাইন,কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান,দপ্তর সম্পাদক: মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরাফাতুজ্জামান, ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল হোসেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মো. আরিফ-উল-ইসলাম, মো. মাহবুব আলম, মামুনুর রশিদ খোকা, মো. মাসুদ খান, ভবতোষ চৌধুরী নুপুর এবং মোহাম্মদ মাহবুবুর রহমান।
পিএম