এইমাত্র
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ইরানের ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন: ইসরায়েলি সামরিক মুখপাত্র
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনেয়ির পরিবারের ৪ সদস্য নিহত
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন খামেনি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

    কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন খামেনি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম


    ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে ইরানি টিভি আল-আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ তথ্য জানায় তারা।


    এমন সময় তিনি ভাষণ দিতে যাচ্ছেন যখন ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন।


    এরআগে দিনের শুরুতে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই সময় খামেনির প্রাসাদকে টার্গেট করা হয়। তবে তখন তিনি প্রাসাদে ছিলেন কি না সেটি নিশ্চিত নয়। তবে তার প্রাসাদটি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।



    সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।


    সূত্র: রয়টার্স


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…