এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

    এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম
    সংগৃহীত ছবি

    এবার সাইপ্রাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রবিবার (০১ মার্চ) সাইপ্রাসে ব্রিটিশ সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন।

    মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলে জানান, ইরান থেকে সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সাইপ্রাসে বর্তমানে কয়েক হাজার ব্রিটিশ সৈন্যের অবস্থান রয়েছে।

    তিনি বলেন, ‘‘ওই ক্ষেপণাস্ত্র সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে আমরা মনে করি না। তবে এটি স্পষ্ট, একটি দেশ পুরো অঞ্চলজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং এর ফলে হুমকি বাস্তব ও ক্রমবর্ধমান হয়ে উঠেছে। এ পরিস্থিতি আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করছে।

    ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, শনিবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ব্রিটিশ সৈন্যদের অবস্থান থেকে কয়েকশ’ গজ দূরে আঘাত হেনেছে।

    শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

    সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের।

    বিবৃতিতে আইআরজিসি বলেছে, মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ শহরে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কমান্ড হেডকোয়ার্টার এবং তেল আবিবে প্রতিরক্ষা বাহিনীর একটি বড় শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার এক বিবৃতিতে ওই শোক জানিয়েছেন তিনি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…