এইমাত্র
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • ইরানের সঙ্গে সংঘাতে তিন মার্কিন সেনা নিহত, আহত ৫
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
  • ইরানের রাষ্ট্রদূতকে তলব করল সৌদি আরব
  • ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম, তালিকা দিল অধিদপ্তর
  • খামেনি হত্যাসহ ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা-প্রতিবাদ বাংলাদেশ লেবার পার্টির
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ
  • মসজিদুল আকসায় এশা ও তারাবি নামাজ বন্ধ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা: পেজেশকিয়ান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম

    খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা: পেজেশকিয়ান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।


    রবিবার (১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’।

    পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে।

    তিনি বলেন, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক রিপাবলিকের একটি অধিকার এবং বাধ্যবাধকতা। 

    পেজেশকিয়ান আরও বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ কর্তব্য ও অধিকার বলে মনে করে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…