এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৭:৫২ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৭:৫২ এএম

    খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৭:৫২ এএম

    ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে খামেনিকে হত্যার তথ্য নিশ্চিত করে ইরান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণ হারান।


    এর প্রতিবাদে করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালান সাধারণ মানুষ। তারা কনস্যুলেটের রিসিপশনে ঢুকে পড়েন।

    এরপর সেখানে গুলি ছোড়ে নিরাপত্তাবাহিনী। এতে ১০ জন নিহত ও ৩০ জন আহত হন। আলাদা ঘটনায় দেশটির গিলগিত-বালতিস্তানে আরও ১০ জন নিহত হন।


    অপরদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভ জানাতে গিয়ে দুজন নিহত হন।

    বিক্ষোভকারীরা বাগদাদের গ্রিনজোনে ঢুকে পড়েন। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে।


    ৮৬ বছর বয়সী খামেনিকে রাজধানী তেহরানে তার প্রাসাদের কমাউন্ডে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়। তিনি প্রায় ৪০ বছর দেশটির সুপ্রিম লিডার ছিলেন।


    সূত্র: দ্য গার্ডিয়ান


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…