এইমাত্র
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল
  • সরিষাবাড়ীতে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
  • বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল
  • আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করলেন ছাত্রদল নেতা
  • দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • জীবননগরে গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল
  • বাউফলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শনে এমপি
  • শাহিনুর সাগরকে চান নোয়াখালীর বিএনপির একাংশ
  • গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি!
  • ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১২:২১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১২:২১ পিএম

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১২:২১ পিএম
    সংগৃহীত ছবি

    কুয়েতের আকাশে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 

    সোমবার (২ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে।

    সামাজিক যোগাযোগমাধমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা গেছে, কুয়েতে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি বিধ্বস্ত হয়েছে।

    টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়,বিধ্বস্তের সময় অন্তত একজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে নিরপেক্ষ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।

    এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বা ইরানের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটে।

    এর আগে ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। সেইসঙ্গে জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    রোববার (১ মার্চ) জিসিসির সদস্য দেশগুলো বৈঠকে বসে। তাদের দাবি, ইরানের হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।

    ইরানের হামলার নিন্দা জানিয়ে সংগঠনটি এক বিবৃতিতে অভিযোগ করেছে, ইরান তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…