ঠান্ডা পানীয় শরীরকে ভেতর থেকে হাইড্রেট এবং শক্তিশালী রাখতে সাহায্য করে। গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেরই পছন্দ ডাবের পানি। কেউ কেউ আবার আখের রস খেতে পছন্দ করেন। ডাবের পানি ও আখের রস—দুটিই প্রাকৃতিক, পুষ্টিগুণে ভরপুর পানীয়। এ দুটির মাঝে কোনটি বেশি উপকারী, তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।
আখের রসের উপকারিতা: আখের রস পান করলে শরীর থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ বের করে দিতে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে থাকা বিভিন্ন উপাদান ত্বককে উজ্জ্বল এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
ডাবের পানির উপকারিতা: ডাবের পানি হজমশক্তি উন্নত করতে এবং অ্যাসিডিটি কমাতেও সাহায্য করে। এর পাশাপাশি, এটি রক্তচাপের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।
সারাদিন রোজা রাখার পর অনেকের হজমের সমস্যা হয়। আখের রস বেশি খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। ডাবের পানি হালকা ও সহজপাচ্য হওয়ায় হজমে সমস্যা কম হয়। তাই ইফতারের শুরুতে ডাবের পানি পেটের জন্য আরামদায়ক।
দুটি পানীয়রই আলাদা আলাদা উপকারিতা রয়েছে। আপনার যদি তাৎক্ষণিক শক্তির প্রয়োজন হয়, তাহলে আখের রস পান করতে পারেন, আর যদি আপনি শরীরকে হাইড্রেট করতে চান, তাহলে ডাবের পানি পান করতে পারেন।
এইচএ