এইমাত্র
  • শাহিনুর সাগরকে চান নোয়াখালীর জনগণ
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল
  • সরিষাবাড়ীতে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
  • বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল
  • আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করলেন ছাত্রদল নেতা
  • দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • জীবননগরে গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল
  • বাউফলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শনে এমপি
  • গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি!
  • ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে ধোঁয়ার কুণ্ডলী, সতর্কতা জারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

    কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে ধোঁয়ার কুণ্ডলী, সতর্কতা জারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম
    ছবি: সংগৃহীত

    ইরানের হামলার পর কুয়েতের কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। কুয়েতে অবস্থিতদের দূতাবাস থেকে দূরে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে।

    আজ সোমবার (২ মার্চ) বার্তা সংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। 

    এ নিয়ে একটি বিবৃতিতে কুয়েতের মার্কিন দূতবাস লোকজনকে দূতাবাস থেকে দূরে থাকার জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। তবে দূতাবাসে কোনো আঘাত হয়েছে নিশ্চিত করেনি। 

    বিবৃতিতে আরও বলা হয়, ‘কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি অব্যাহত রয়েছে। দূতাবাসে আসবেন না।’ 

    এর আগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ভোরে তারা অসংখ্য ড্রোন ভূপাতিত করেছে।  

    এদিকে কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। আল জাজিরা জানায়, কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে দেশটির  আল জাহরা শহরে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এটি আসলেই যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান কিনা নিশ্চিত হওয়া যায়নি।

    অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের নতুন করে হামলার মধ্যে কুয়েতে দুই শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) কুয়েত সিটিতে অবস্থিত মিনা আল আহমাদি শোধনাগারের কাছে ধ্বংসাবশেষ পড়ে তারা আহত হন।  

    কুয়েতের সরকারি নিউজ এজেন্সি জানিয়েছে, ওই ২ শ্রমিক সামান্যই আহত হয়েছেন। তবে কিসের ধ্বংসাবশেষ পড়েছে, তা জানা যায়নি। এই ঘটনা ঘটল কুয়েতে সাইরেনের শব্দ হওয়ার পর। কুয়েতের পাশাপাশি বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও সতর্কসংকেত বেজেছে। 

    এএফপি সংবাদ সংস্থা সোমবার সকালে আবুধাবি, দুবাই, দোহা, মানামা এবং কুয়েত সিটিতে বেশ কয়েকটি জোরে বিস্ফোরণের খবর জানিয়েছে।

    বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানের হামলায় ১ জন নিহত হয়েছে, তেহরানের অভিযান শুরু হওয়ার পর থেকে দ্বীপে এটিই প্রথম জানা মৃত্যুর ঘটনা। এর ফলে উপসাগরীয় অঞ্চলে মোট মৃতের সংখ্যা ৫জনে পৌঁছেছে।

    শনিবার থেকে উপসাগরীয় অঞ্চল জুড়ে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে বিমানবন্দর, সমুদ্রবন্দর, আবাসিক ভবন এবং হোটেল।

    এইটএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…