এইমাত্র
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল
  • সরিষাবাড়ীতে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
  • বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল
  • আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করলেন ছাত্রদল নেতা
  • দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • জীবননগরে গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল
  • বাউফলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শনে এমপি
  • শাহিনুর সাগরকে চান নোয়াখালীর বিএনপির একাংশ
  • গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি!
  • ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    জাতীয়

    আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী টুকু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

    আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী টুকু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম


    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।

    সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নারীদের জন্য সুযোগ সৃষ্টি করা গেলে তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম। তাদের সেই সামর্থ্য ও যোগ্যতা রয়েছে। 

    তিনি উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাত প্রোটিনসমৃদ্ধ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষি কার্ড বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা অর্থনৈতিক স্বস্তি পাবেন।


    সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করতে পারলে পরিবেশের ভারসাম্য রক্ষাও সম্ভব হবে।

    বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে সুন্দর বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ।

    কর্মশালাটির আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…