এইমাত্র
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • নেত্রকোনায় অকটেন সংকট, ভোগান্তিতে চালকরা
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফরে ধরা পড়ল ডাক্তারের অনুপস্থিতি

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

    স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফরে ধরা পড়ল ডাক্তারের অনুপস্থিতি

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

    নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের বড় একটি অংশকে অনুপস্থিত দেখতে পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

    শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।

    হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে কর্মরত ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন ছুটিতে রয়েছেন। বাকি ১৬ জনের দায়িত্ব পালন করার কথা থাকলেও মন্ত্রী উপস্থিত হয়ে মাত্র ৮ জনকে কর্মস্থলে পান। উপস্থিত ৮ জনের মধ্যে ২ জন চিকিৎসক আবার নির্ধারিত সময়ের অনেক পরে হাসপাতালে পৌঁছান। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন।

    পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “চিকিৎসকরা সময়মতো হাসপাতালে আসেন না—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আজকের এই আকস্মিক পরিদর্শন। ১৬ জন চিকিৎসকের মধ্যে ৮ জন অনুপস্থিত থাকা অত্যন্ত দুঃখজনক। চিকিৎসাসেবা একটি মানবিক কাজ। আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, কিন্তু চিকিৎসকরাই যদি উপস্থিত না থাকেন, তবে তা সম্ভব নয়। যাঁরা অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকার নগদ অর্থ দিয়ে রেবিক্স (জলাতঙ্ক নিরোধক) টিকা কিনছে এবং প্রতিটি উপজেলায় তা পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে দেশে অদূর ভবিষ্যতে রেবিক্স টিকার আর কোনো সংকট থাকবে না।

    এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন এবং পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…