এইমাত্র
  • জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানিমন্ত্রী
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    জীবননগরে জ্বালানি তেল কেনার হিড়িক, সংকটের শঙ্কা

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

    জীবননগরে জ্বালানি তেল কেনার হিড়িক, সংকটের শঙ্কা

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

    মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের খবরের জেরে চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেলের সংকটের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জনের প্রেক্ষিতে স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে ডিজেল, অকটেন ও পেট্রোল কেনার জন্য যানবাহনের দীর্ঘ লাইন ও গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

    শনিবার (৭ মার্চ) জীবননগর ফিলিং স্টেশন, পেয়ারাতলার মেসার্স উৎসব ফিলিং স্টেশন, সন্তোষপুরের মেসার্স অংগন ফিলিং স্টেশন ও দেহাটির মেসার্স পিয়াস ফিলিং স্টেশন ঘুরে জ্বালানি তেল কেনার এই তোড়জোড় দেখা যায়।

    দেখা গেছে, সবচেয়ে বেশি ভিড় করছেন মোটরসাইকেল আরোহীরা। অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। পাম্পে তেল নিতে আসা ওয়ালিউল্লাহ বলেন, “বিদেশে যুদ্ধ শুরু হয়েছে শুনে সবাই বলছে তেলের সংকট হতে পারে। সামনে ঈদ, তাই ঘোরাঘুরির জন্য আগেভাগেই দেড় হাজার টাকার পেট্রোল কিনে রাখলাম।”

    একই চিত্র দেখা গেছে কৃষি সেচ কাজে ব্যবহৃত ডিজেলের ক্ষেত্রেও। কৃষক মোবারক হোসেন জানান, দেড় বিঘা জমিতে ইরি ধানের সেচ চলছে। তেলের দাম বা সংকট হতে পারে—এমন আশঙ্কায় তিনি বেশি করে ডিজেল কিনে মজুত করছেন।

    বর্তমানে খুচরা বাজারে তেল বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে। গ্রাহকরা কেবল ফিলিং স্টেশন থেকেই তেল সংগ্রহ করছেন। অনেকে যানবাহনের ট্যাঙ্ক ফুল করার পাশাপাশি বড় কন্টেইনার ও প্লাস্টিকের পাত্রে করে তেল নিয়ে যাচ্ছেন।

    মেসার্স অংগন ফিলিং স্টেশনের ম্যানেজার ফরহাদ হোসেন বলেন, “গত কয়েকদিন ধরে তেল বিক্রি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যাদের ট্যাঙ্ক পূর্ণ আছে, তারাও ভয়ে আরও তেল নিতে চাইছেন। তবে আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নির্দেশনা মেনেই তেল বিক্রি করছি।”

    স্থানীয় সচেতন মহলের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবরে এক শ্রেণির মানুষ আতঙ্কে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল কিনে কৃত্রিম সংকট তৈরি করছেন। এতে সাধারণ ভোক্তারা ভোগান্তিতে পড়তে পারেন। এ বিষয়ে প্রশাসনের নিয়মিত তদারকি ও বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তাঁরা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…