এইমাত্র
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • নেত্রকোনায় অকটেন সংকট, ভোগান্তিতে চালকরা
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বাউফলে অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

    বাউফলে অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র তিন পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামের মৃধা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক রুহুল মৃধা, তার চাচাতো ভাই ফরহাদ মৃধা ও দিনমজুর মোতালেব হোসেন পরিবার। আগুনে তাদের বসতঘরসহ ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল, হাঁস-মুরগী ও নিত্য প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে একটি ঘরে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনটি বসতঘরই সম্পূর্ণ পুড়ে যায়।

    বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাব্বির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি বসতঘর পুড়ে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

    তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…