এইমাত্র
  • জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানিমন্ত্রী
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

    সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

    বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১১টা থেকে শুক্রবার (৭ মার্চ) সকাল পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪০ পুরিয়া হেরোইন, ৪৫ পিস ইয়াবা এবং ৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া, মিজমিজি এবং চিটাগাংরোডসহ বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

    অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সুমিলপাড়া এলাকার আব্দুল আজিজ আজ্জা (৫০), মিজমিজি পূর্ব পাড়ার মো. হাসান (২৫), সাহেবপাড়া এলাকার সুমন পাটোয়ারী (২৩), আব্দুল করিম (৪০), নির্জয় হাসান আজমী (২০), চিটাগাংরোড এলাকার ফয়েজ মেম্বার (৫৮), কদমতলী এলাকার মো. আল আমিন (৩২), মো. মাহবুব খাঁন (৪০) এবং মো. সোহেল রানা (২৮)।

    সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এমন চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…