এইমাত্র
  • জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানিমন্ত্রী
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    বিনোদন

    নতুন গান প্রকাশের পরই বিতর্ক, মামলা হলো বাদশার বিরুদ্ধে

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

    নতুন গান প্রকাশের পরই বিতর্ক, মামলা হলো বাদশার বিরুদ্ধে

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম
    ছবি: সংগৃহীত

    ভারতীয় র‌্যাপার বাদশার বিরুদ্ধে এবার একটি হারিয়ানভি গান নিয়ে বিতর্কের জেরে পানিপথ ও পঞ্চকুলা পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। গানের কথায় যৌন ইঙ্গিত ও স্কুলছাত্রীদের ব্যবহারের ধরন নিয়ে আপত্তি তুলেছে হরিয়ানা মহিলা কমিশন।

    গত ১ মার্চ বাদশার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘টাটেরি’ নামক একটি হারিয়ানভি গান মুক্তি পায়।

    ভিডিওতে দেখা যায়, একদল ছাত্রী কাঁধ থেকে স্কুলের ব্যাগ নামিয়ে নাচ শুরু করছে। এই দৃশ্যটি ঘিরেই মূল আপত্তির সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে এমন নাচ ছোট শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা পাঠাবে।

    হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়া এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

    তার মতে, এই ধরনের গান তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক সামাজিক প্রভাব ফেলে। কমিশনের পক্ষ থেকে পানিপথ পুলিশে গায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

    তার দাবি, ভিডিওতে স্কুলছাত্রীদের উপস্থাপনা কুরুচিপূর্ণ। এই অভিযোগের ভিত্তিতে গায়কের নামে একাধিক ধারায় এফআইআর করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…