এইমাত্র
  • জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানিমন্ত্রী
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    বিনোদন

    স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য জাহের আলভীর

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

    স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য জাহের আলভীর

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম
    ছবি: সংগৃহীত

    ছোটপর্দার অভিনেত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তার স্বামী জাহের আলভী। 

    শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে দেওয়া ওই পোস্টে আলভী বলেন, যদি এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়, তবে তিনি আইনের প্রতি সম্মান রেখে তা মেনে নেবেন।

    পোস্টে আলভী উল্লেখ করেন, তাদের বাসার ড্রইং ও ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। ক্যামেরাটির এক্সেস ছিল ইকরার মোবাইল ফোনে। বর্তমানে ফোনটি পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিসিটিভির সঙ্গে সংযুক্ত ডিভাইসের তালিকা পরীক্ষা করলেই বিষয়টি পরিষ্কার হবে।

    তিনি আরও জানান, ওই তিন দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে ফেলা না হয়। একই সঙ্গে তিনি বলেন, ইকরার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম, কললিস্ট ও মেসেজের তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে।

    পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আলভী। তার দাবি, যদি ঘটনার আগে কোনো ধরনের মাদক বা অ্যালকোহল গ্রহণ করা হয়ে থাকে, তাহলে তা রিপোর্টে জানা যাবে।

    আলভী আরও দাবি করেন, অতীতে ইকরার অন্য একটি বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তিনি তার কাছে ফিরে আসেন। তবে এসব অভিযোগের পরও তিনি বলেন, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ছিল।

    পোস্টের শেষদিকে বলেন, বিভিন্ন মহলের চাপ ও ব্যক্তিগত বিরোধের কারণে তিনি মানসিকভাবে চাপে আছেন। একই সঙ্গে তিনি আহ্বান জানান, ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে যেন তথ্য-প্রমাণ যাচাই করে দেখা হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…