এইমাত্র
  • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
  • প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত
  • হরমুজ প্রণালিতে মার্কিন সব জাহাজের জায়গা হবে সাগরের তলদেশে
  • এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
  • রাতেই ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
  • ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
  • পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • দেশে এ মুহূর্তে জ্বালানী তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
  • ১৮৩ ক্রুসহ ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিলো ভারত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

    এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

    মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে জ্বালানি উৎপাদন বন্ধ এবং আমদানিকারকদের কাছে ফোর্স ম্যাজেউর (অনিবার্য পরিস্থিতিজনিত কারণে চুক্তি পালনে অক্ষমতা) ঘোষণার পর প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) লোড করেছে কাতার। এমন তথ্য পাওয়া গেছে জাহাজ চলাচলের ডেটা থেকে।

    জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, লেবরেথা নামের একটি জাহাজ শুক্রবার বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি থেকে যাত্রা করে। জাহাজটির ড্রাফট লেভেল বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে এতে এলএনজি তোলা হয়েছে।

    ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি বাংলাদেশের দিকে রওয়ানা দিয়েছে এবং ১৪ মার্চ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে যাত্রাটি নির্ভর করছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের ওপর, কারণ চলমান সংঘাতের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত সীমিত হয়ে পড়েছে।

    প্রয়োজনে জাহাজটি সাময়িকভাবে সমুদ্রে ভাসমান সংরক্ষণাগার হিসেবেও ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এর আগে ইরানের ড্রোন হামলার পর কাতার বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানি কেন্দ্র রাস লাফান সাময়িকভাবে বন্ধ করে দেয়। সাধারণত বিশ্বে সরবরাহ হওয়া এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।


    সূত্র: ব্লুমবার্গ


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…