এইমাত্র
  • হরমুজ প্রণালিতে মার্কিন সব জাহাজের জায়গা হবে সাগরের তলদেশে
  • এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
  • রাতেই ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
  • ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
  • পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • দেশে এ মুহূর্তে জ্বালানী তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
  • ১৮৩ ক্রুসহ ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিলো ভারত
  • ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত পাকিস্তানি ব্যবসায়ী
  • সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পিএম

    দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পিএম

    দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লন্ডনের হিথ্রোর উদ্দেশে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে০০১ এর ছেড়ে যাওয়ার মাধ্যমে পুনরায় কার্যক্রমে ফিরেছে বিমানবন্দরটি।

    এর আগে স্থানীয় সময় সকাল ৭টায় টার্মিনাল ত্যাগ করার কথা ছিল এই ফ্লাইটটির। কয়েক ঘণ্টা বিলম্বের পর এখন ছেড়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

    বিমানবন্দরে একটি বিস্ফোরণের ভিডিও সামনে আসার পরই কার্যক্রম স্থগিত করেছিল সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। যদিও এই সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা তারা দেয়নি।

    দুবাই সরকারের মিডিয়া অফিসের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় দাবি করা হয়েছে, বিমানবন্দরে কোনো ঘটনা ঘটেনি। পোস্টে উল্লেখ করা হয়েছে, দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একটি হামলা প্রতিহত করার সময় কিছু ধ্বংসাবশেষ পড়ে সৃষ্ট একটি ছোটখাটো ঘটনা সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

    তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ঘটনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত প্রতিবেদনও কর্তৃপক্ষ অস্বীকার করেছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…