এইমাত্র
  • হরমুজ প্রণালিতে মার্কিন সব জাহাজের জায়গা হবে সাগরের তলদেশে
  • এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
  • রাতেই ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
  • ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
  • পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • দেশে এ মুহূর্তে জ্বালানী তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
  • ১৮৩ ক্রুসহ ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিলো ভারত
  • ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত পাকিস্তানি ব্যবসায়ী
  • সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

    ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

    ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

    শনিবার (৭ মার্চ) সংস্থাটির পাঠানো বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা।

    বিবৃতি বলা হয়েছে, স্থানীয় সময় সকালে ইসরায়েলের আকরে শহরের পূর্বে অবস্থিত তসরিফিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের ব্যারাজ নিক্ষেপ করা হয়।

    আরেক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, স্থানীয় সময় দুপুরে সাড়ে ১২টার দিকে লেবানন সীমান্তবর্তী শহর কফর কিলার ফাতিমা গেট ক্রসিংয়ের কাছে জড়ো হওয়া সামরিক যানবাহনের ওপর রকেট হামলা চালানো হয়েছে।

    হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলার জবাব হিসেবেই এসব আক্রমণ চালানো হয়েছে।

    তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…