এইমাত্র
  • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
  • প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত
  • হরমুজ প্রণালিতে মার্কিন সব জাহাজের জায়গা হবে সাগরের তলদেশে
  • এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
  • রাতেই ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
  • ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
  • পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • দেশে এ মুহূর্তে জ্বালানী তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
  • ১৮৩ ক্রুসহ ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিলো ভারত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর দায়ে ২০ হাজার টাকা জরিমানা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

    ভোলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর দায়ে ২০ হাজার টাকা জরিমানা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

    ভোলার লালমোহনে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর দায়ে একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার নাঙ্গলখালি এলাকায় অবস্থিত হেলাল সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

    অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে এবং পণ্যের মান ও যথাযথ প্যাকেজিং ব্যবস্থাও নেই। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ীরা মানহীন সেমাই তৈরী করছেন। জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…