রক্ত যখন, প্রয়োজন তখন, আমরা আছি এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সিরাজদিখান ব্লাড ব্যাংক-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের এম জে হলিডে রিসোর্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান ব্লাড ব্যাংকের সভাপতি মো. ইকরামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আইসোডো কোম্পানি জাপানের চেয়ারম্যান মো. হিমু উদ্দিন।
সিরাজদিখান ব্লাড ব্যংকের প্রতিষ্ঠিতা মিলন হাওলাদারের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. সাইয়্যেদুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম জে হলিডে রিসোর্টের চেয়ারম্যান মিয়া আব্দুল মোমেন, সিরাজদিখান ব্লাড ব্যাংকের উপদেষ্টা মো. ইমরান হোসাইন,উপদেষ্টা মো. ইয়ার আলী হাওলাদার, উপদেষ্টা মো. জুয়েল শেখ, উপদেষ্টা ইকবাল হোসেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, উপদেষ্টা মো. আমির হোসেন ঢালি, মুন্সিগঞ্জ জেলা হীরণ কিরন থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সিগঞ্জ জেলা হীরণ কিরন থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুমন।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক সাইফুজ্জামান লিটন, সমাজ সেবক জসিম চোকদার, শুভ সংঘের সভাপতি আবু রহমান রুয়েম, শান্তি সংঘের সভাপতি আল মামুনসহ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
আলোচনা সভা শেষে মানবিক ও সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ৪৩ টি সংগঠনের প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসআর