এইমাত্র
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত
  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • মিরসরাইয়ে ভোট দিলেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী
  • কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
  • খাগড়াছড়িতে নিরাপত্তায় সেনাবাহিনীর টহল, নির্ভয়ে ভোট দিচ্ছেন ভোটাররা
  • সিরাজগঞ্জ–৫ আসনে নারী ভোটারের উপস্থিতি বেশি
  • সাতকানিয়ায় সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনীর টহল
  • সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১২ পিএম

    কিশোরীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১২ পিএম

    বিয়ের প্রলোভন দেখিয়ে ঠাকুরগাঁওয়ে এক কিশোরীকে ২ মাস আটকে রাখে পুলিশ কনস্টেবল আল-আমিন (২৮) ও তার বন্ধু রবিউল (৩২)। এসময় ওই কিশোরী নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে বলেও অভিযোগ করেছে আল-আমিন ও তার বন্ধুর বিরুদ্দে।


    ভুক্তভোগী কিশোরী ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। কনস্টেবল আল-আমিন ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত রয়েছেন। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবরডাঙ্গা এলাকার তৈবুর রহমানে ছেলে। রবিউল ঠাকুরগাঁও সদর হাসপাতালে টেলি মেডিসিন পদে চাকুরি করেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নের আব্দুল কাশেমের ছেলে বলে তথ্য পাওয়া যায়।


    গত রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টায় কিশোরীর পিতা বাদি হয়ে আল আমিনকে ১ নাম্বার ও রবিউলকে ২ নাম্বার আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। এর আগে ওই দিন দুপুরে শহরের হাজিপাড়া এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে (১৮) উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে রবিউল আটক হয়। অপর আসামি আল আমিন পলাতক রয়েছে।


    ভুক্তভোগী কিশোরী বলেন, আল-আমিন আমাকে প্রথমে প্রেমের ফাদে ফেলে। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজার নিয়ে যায়। সেখানে ৫ দিন রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। কক্সবাজার থেকে এসেই জানতে পারি সে বিবাহিত। তার একটি সন্তানও রয়েছে। আমি নিশ্চিত হই সে প্রতারক। আমি আমার বাসায় ফিরে যেতে চাই। বার বার তাকে অনুরোধ করি। কিন্তু আল-আমিন ও রবিউল আমাকে আটকে রাখে। ২ মাস পর্যন্ত আমাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে রেখে নির্যাতন করেছে। ধর্ষণ করেছে।


    ভুক্তভোগী কিশোরীর পিতা বলেন, আল আমিন ও রবিউল আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ফাদে ফেলেছে। তাদের পরামর্শে মাস তিনেক আগে হঠাৎ একদিন আমার মেয়ে বাসার অনেকগুলি টাকা নিয়ে পালিয়ে যায়। আমরা অনেক খোজাখুজির পরও তার কোন সন্ধান পাচ্ছিলামনা। এখন জানতে পারছি এত কিছু হয়েছে। প্রায় তিন মাস পর পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করতে পেরেছি। আমি এই অন্যায় ও জুলুমের বিচার চাই।


    ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবির বলেন, রবিবার দুপুর ১২টার সময় একটি মহিলা ম্যাচ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। কিশোরী মেয়েটি পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে মেয়ের বাবা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। দোষী যেই হোক, তার বিরুদ্ধে যথাযথ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এআই 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…